ব্যবহারের শর্তাবলি


আপনি মাদরাসাতুল হুদা আল-ইসলামিয়্যাহ আস-সালাফিয়্যাহ এর ওয়েবসাইট পরিদর্শন করার মাধ্যমে আমাদের ব্যবহারের শর্তাবলিতে সম্মতি জ্ঞাপন করছেন। আমরা আপনাকে এই শর্তাবলি সতর্কতার সঙ্গে পর্যালোচনা করার পরামর্শ দিচ্ছি।


ট্রেডমার্ক

মাদরাসাতুল হুদা আল-ইসলামিয়্যাহ আস-সালাফিয়্যাহ এবং এই সাইটে উল্লেখিত অন্যান্য চিহ্নসমূহ শুধু মাদরাসাতুল হুদা আল-ইসলামিয়্যাহ আস-সালাফিয়্যাহ এর মালিকানাধীন ট্রেডমার্ক। মাদরাসার অনুমোদন ছাড়া এই ট্রেডমার্ক এমন কোনো পণ্য বা সেবায় ব্যবহার করা নিষিদ্ধ, যা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে কিংবা মাদরাসার ভাবমূর্তি ক্ষুণ্ণ করে।


কপিরাইট

এই ওয়েবসাইটে প্রদর্শিত সকল উপাদান—যেমন লোগো, গ্রাফিক্স, আইকন, ছবি, অডিও-ভিডিও ক্লিপ, ডিজিটাল ডাউনলোড এবং সফটওয়্যার—একান্তই আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্পত্তি। এসব উপাদান বাংলাদেশ ও আন্তর্জাতিক কপিরাইট আইনের মাধ্যমে সুরক্ষিত। এসবের যে কোনো অননুমোদিত ব্যবহার, অনুলিপি বা বিতরণের ক্ষেত্রে মাদরাসা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের অধিকার সংরক্ষণ করে।


অ্যাকাউন্টের সুরক্ষা

ওয়েবসাইটের নির্দিষ্ট কিছু সেবা গ্রহণের জন্য ব্যবহারকারীকে অ্যাকাউন্ট তৈরি করতে হতে পারে। অ্যাকাউন্টের গোপনীয় তথ্য, যেমন ইউজার নেম ও পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব ব্যবহারকারীর। ব্যবহারকারীর অ্যাকাউন্টের মাধ্যমে সম্পাদিত সকল কার্যক্রমের জন্য তিনিই দায়ী থাকবেন।


লাইসেন্স এবং প্রবেশাধিকার

মাদরাসাতুল হুদা আল-ইসলামিয়্যাহ আস-সালাফিয়্যাহ এই ওয়েবসাইট ব্যবহারের জন্য আপনাকে একটি সীমিত, অ-হস্তান্তরযোগ্য অনুমতি প্রদান করছে। মাদরাসার পূর্বানুমতি ছাড়া ওয়েবসাইটের কোনো উপাদান ডাউনলোড, পরিবর্তন, পুনঃউৎপাদন বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। মেটা ট্যাগ বা লুকানো টেক্সটে মাদরাসার নাম ব্যবহার করাও এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত। যে কোনো নিয়ম লঙ্ঘন করলে আপনার ব্যবহারের অনুমতি তাৎক্ষণিকভাবে বাতিল বলে গণ্য হবে।


ব্যবহারকারীর কনটেন্ট

আপনি যদি ওয়েবসাইটে কোনো কনটেন্ট (যেমন: মতামত, ভিডিও কিংবা স্থিরচিত্র ইত্যাদি) জমা দেন, এর মালিকানা আপনারই থাকবে। তবে তা জমা দেওয়ার মাধ্যমে আপনি মাদরাসা ও এর অনুমোদিত সহযোগীদের সেই কন্টেন্ট ব্যবহারের জন্য রয়্যালটি-মুক্ত, স্থায়ী ও অপরিবর্তনীয় লাইসেন্স প্রদান করছেন। জমাকৃত তথ্য বা কন্টেন্টের সত্যতা এবং আইনানুগ বৈধতা নিশ্চিত করার পূর্ণ দায়ভার আপনার। মাদরাসা জনস্বার্থে বা নীতিমালার প্রয়োজনে যে কোনো কন্টেন্ট যে কোনো সময় মুছে ফেলার পূর্ণ অধিকার সংরক্ষণ করে।


প্রযোজ্য আইন

ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি সম্মত হচ্ছেন যে, এই ব্যবহারের শর্তাবলি ও এর থেকে উদ্ভূত যেকোনো বিতর্ক বাংলাদেশের আইন অনুযায়ী নিষ্পত্তি হবে।


নীতিমালা পরিবর্তন

মাদরাসাতুল হুদা আল-ইসলামিয়্যাহ আস-সালাফিয়্যাহ যে কোনো সময় এই শর্তাবলি ও নীতিমালায় পরিবর্তন, সংশোধন বা পরিমার্জন করার অধিকার সংরক্ষণ করে। পূর্ববর্তী শর্তাবলির আওতায় সংঘটিত লঙ্ঘনের ক্ষেত্রে এই পরিবর্তন প্রযোজ্য হবে না।